Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুর শহরে অভিনব কায়দায় দুই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা প্রতারণা

দ্বারা Prothom Rajdhani ৮ জানুয়ারি, ২০২৬
৮ জানুয়ারি, ২০২৬ 307 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরে অভিনব কৌশলে দুই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ১২ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে এক প্রতারক। বৃহস্পতিবার বিকেলে শহরের পিয়াদা পাড়া ও আশপাশের এলাকায় পরপর দুটি ঘটনায় এই প্রতারণা সংঘটিত হয়, যা স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

ভুক্তভোগীরা জানান, মেহেরপুর সদর উপজেলার ইছাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে আজাদ আলী প্রতিদিনের মতো শহরের বড় বাজারে ঝাল বিক্রি শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি বীজ পরিবহনের কথা বলে তার ভ্যান ভাড়া নেয় এবং তাকে নিয়ে শহরের গো-হাট এলাকায় যায়। সেখানে কাঁটা তার কেনার কথা বলে আজাদ আলীর কাছ থেকে নগদ ৮ হাজার টাকা নিয়ে কৌশলে পালিয়ে যায় প্রতারক।

এর কিছুক্ষণ পর একই ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার আশরাফুল গ্রামের গোলাম শেখের ছেলে এক গুড় বিক্রেতার কাছে যায়। গুড় কেনার কথা বলে তাকে পিয়াদা পাড়া এলাকায় দাঁড়িয়ে থাকতে বলেন তিনি। পরে মোবাইলে কথা বলার ভান করে মাছ কিনে আনার অজুহাতে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৪ হাজার ৪০০ টাকা নেন এবং আর ফিরে আসেননি।

পিয়াদা পাড়া এলাকার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হেলমেট পরিহিত এক যুবক মোটরসাইকেলে এসে গুড় বিক্রেতার কাছ থেকে টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রতারকের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ-সরলতার সুযোগ নিয়ে এ ধরনের প্রতারণা উদ্বেগজনকভাবে বাড়ছে। স্থানীয়রা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি ও পুলিশি তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর বড় বাজারে মূল্য তালিকা না থাকায় গ্যাস ব্যবসায়ীকে জরিমানা
পরের খবর
গাংনী কুচইখালী গ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আরও পড়ুন

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান