Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় রকিবুলের মৃত্যু

দ্বারা Prothom Rajdhani ২৫ ডিসেম্বর, ২০২৫
২৫ ডিসেম্বর, ২০২৫ 229 দৃশ্যগুলি

মেহেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রকিবুল ইসলাম (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নিহত রকিবুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার ছেলে। মাত্র দেড় মাস আগে তিনি বিয়ে করেছিলেন। নতুন সংসার, ভবিষ্যতের স্বপ্ন সবকিছু এক মুহূর্তে থমকে গেল এই দুর্ঘটনায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে রকিবুল ইসলাম তার ভাগ্নে মোনাখালী গ্রামের লিজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে টেংরামারির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাইপাস সড়কের বোরিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম্পের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

ঘটনাস্থলেই নিহত হন লিজন। গুরুতর আহত রকিবুলকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুর্ঘটনায় মামা-ভাগ্নের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে সদ্যবিবাহিত রকিবুলের মৃত্যুতে তার পরিবারে চলছে আহাজারি। নতুন বউয়ের চোখের জল ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
বিক্রি হয়ে গেল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস
পরের খবর
শীতের আমেজে আনন্দমুখর বড়দিন, মুজিবনগরের খ্রিস্টান পল্লীতে উৎসবের রঙ

আরও পড়ুন

মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

  • মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

  • মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সচিবের মতবিনিময় সভা

  • গণভোটের মাধ্যমে ৫৪ বছরের ভুলত্রুটি সংশোধন হবে: মনির হায়দার

  • গাংনীতে পাঁচার হওয়া ৫৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার

  • মেহেরপুরে গণভোট সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান