Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
খেলা

এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের

দ্বারা Prothom Rajdhani ১৩ ডিসেম্বর, ২০২৫
১৩ ডিসেম্বর, ২০২৫ 279 দৃশ্যগুলি

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে জয়ে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে টাইগার যুবাদের দল।

শনিবার আইসিসি একাডেমি মাঠে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠানো বাংলাদেশ বিপক্ষের ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করতে দেয়। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ফয়সাল শিনোজাদা ১০৩। এছাড়া উজাইরউল্লাহ নিয়াজাই ৪৪, আজিজউল্লাহ মিয়াখিল ৩৮ ও ওসমান সাদাত ৩৪ রান করেন। শেষদিকে ১৬ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলেন আব্দুল আজিজ।

বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ ২টি করে উইকেট নেন। এছাড়া সাদ ইসলাম, সামিউন বসির ও রিজান হোসেন একটি করে উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ দ্রুত উড়ন্ত সূচনা করে। ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ উদ্বোধনীতে ১৫১ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে। জাওয়াদ আবরার ১১২ বলে ৯৬ রান করে ৬টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে মাঠ ছাড়েন, সেঞ্চুরির মাত্র ৪ রান দূরে থেকে। রিফাত ৬২ রান করেন ৬৮ বল খেলে। অধিনায়ক আজিজুল হাকিম ৪৮ বল খেলে ৪৭ রান যোগ করেন।

শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখে ৩ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টাইগার যুবাদের এশিয়া কাপে শুভ সূচনা হলো।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১
পরের খবর
মেহেরপুরের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

আরও পড়ুন

বিপিএল শুরুর আগে উদ্বেগ বৃদ্ধি, বিসিবি সতর্ক

এক শর্তে মোস্তাফিজকে পুরো আইপিএলের জন্য এনওসি দিল বিসিবি

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল বর্ষায় উড়লো ব্রাজিল

২২৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন রোহিত ও কোহলি

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান