Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজস্থানীয়

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান: ডিএমপি কমিশনার

দ্বারা Prothom Rajdhani ১২ ডিসেম্বর, ২০২৫
১২ ডিসেম্বর, ২০২৫ 344 দৃশ্যগুলি

নিজস্ব প্রতিবেদক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের এ তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, “শরিফ ওসমান হাদি বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত গুরুতর। হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
তিনি জানান, শুধু পুলিশ নয়, গোয়েন্দা সংস্থা, র‌্যাবসহ সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শুক্রবার দুপুরে কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন তার সঙ্গে একজন সঙ্গীও ছিলেন। ঘটনাস্থল থেকে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই হামলাকারী খুব কাছ থেকে গুলি করে পালিয়ে গেছে। বিস্তারিত জানতে একাধিক টিম মাঠে রয়েছে।” ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশতাক আহমেদ জানান, “হাদির মাথায় গুলি লেগেছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি গভীর অচেতন অবস্থায় (কোমায়) আছেন।” ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। পরপরই সেখানে পৌঁছান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাসপাতালের সামনে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছেন জুলাই আন্দোলনের সংগঠক ও তরুণরা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
ওসমান হাদির ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
পরের খবর
শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান