Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দ্বারা Prothom Rajdhani ১১ ডিসেম্বর, ২০২৫
১১ ডিসেম্বর, ২০২৫ 603 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার উজ্জল কুমার রায়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, যানজট সমস্যা, সড়ক দুর্ঘটনা, সীমান্ত এলাকার নিরাপত্তা, গ্রামীণ জনপদের বিভিন্ন সামাজিক সমস্যা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নানা প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন, আইনশৃঙ্খলা রক্ষার কাজে সাংবাদিকরা হলেন আমাদের সহযোগী শক্তি। সমাজের অসঙ্গতি ও অপরাধ তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন করতে। তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সর্বদা প্রস্তুত।সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তার নেতৃত্বে মেহেরপুর জেলা আরও শান্তিপূর্ণ ও নিরাপদ হয়ে উঠবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার( অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামিলুর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদি হাসান দিপু, ও ওসি ডিবি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, এছাড়াও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
কুষ্টিয়ায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে প্যাকেট নকল বিড়ি আটক
পরের খবর
মেহেরপুরে দুর্বৃত্তের আগুনে ফার্নিচার কারখানা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ লাখ

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান