Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

দ্বারা Prothom Rajdhani ২৪ নভেম্বর, ২০২৫
২৪ নভেম্বর, ২০২৫ 311 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দিকে গাংনীস্থ জেলা বিএনপি’র সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী হাসপাতাল চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, গাংনী আসনে ঘোষিত বর্তমান মনোনয়ন স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে জেলা বিএনপি’র সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবিই ছিল মিছিলের মূল স্লোগান। স্থানীয়দের দাবি—দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং আগামী নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়াতে মনোনয়ন পরিবর্তন প্রয়োজন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি আলফাজ উদ্দীন কালু। তিনি বলেন, “গাংনী বিএনপির প্রত্যেক নেতাকর্মী ঐক্যবদ্ধ। ত্যাগী নেতাদের মূল্যায়ন না হলে সংগঠনে হতাশা বাড়বে। আমরা দলের হাইকমান্ডের কাছে জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।

গাংনী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, এ আসনে জনগণের সমর্থন যাঁর পক্ষে বেশি, তাঁকেই মনোনয়ন দেওয়া উচিত। তৃণমূলের মতামতকে মূল্য দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী পৌর বিএনপি’র সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা
পরের খবর
বিএডিসির পানি ব্যবহারকারী গ্রুপের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান