Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

দ্বারা Prothom Rajdhani ১২ নভেম্বর, ২০২৫
১২ নভেম্বর, ২০২৫ 150 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনের একটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলা শহরের পুলিশ সুপারের সরকারি বাসভবনের দোতলার ওই কক্ষে আগুন লাগে। বাসভবনে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাত্র ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।” অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, “ঘটনার সময় আমি অফিসে ছিলাম। বাসভবনে কেউ না থাকায় কোনো মানুষের ক্ষতি হয়নি। তবে কক্ষে থাকা বেশিরভাগ জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে।”আগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর-২ গাংনী আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বামন্দীতে বিএনপির বিক্ষোভ মিছিল
পরের খবর
গাংনীতে ক্যাসিনোর টাকায় চলছে মিল্টনের বিক্ষোভ সমাবেশ- আসাদুজ্জামান বাবলু

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান