Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজশিক্ষাস্থানীয়

গাংনী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত

দ্বারা Prothom Rajdhani ১৪ অক্টোবর, ২০২৫
১৪ অক্টোবর, ২০২৫ 492 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:
“জ্ঞান আর দক্ষতায় চলো নিজেকে গড়ে তুলি সত্যের পক্ষে, ন্যায়ের হেলাল পেতে ছুটো অবিরাম চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে” এই প্রতিপাদকে সামনে রেখে মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রী কলেজে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে গাংনী সরকারি ডিগ্রী কলেজের হল রুমে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রশিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাংনী উপজেলা সভাপতি শিহাব ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ব্যবসায়ী ও শিক্ষা সম্পাদক মোঃ গোলাম জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিবির সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর জেলা সেক্রেটারি মোঃ সাইদুর রহমান, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদীন, মেহেরপুর উপজেলা সভাপতি আবু রায়হান, মেহেরপুর সরকারি কলেজ সভাপতি কামরুল ইসলাম নাহিদ, এফডিইবি জেলা সেক্রেটারী ইঞ্জিঃ রাশিদুল ইসলাম বোরহান, গাংনী সরকারী ডিগ্রী কলেজ শিক্ষক মোঃ বায়েজিদ বোস্তামী, মোঃ শাহিদুল ইসলাম ।

অনুষ্ঠানের বক্তারা বলেন, শুধু ডিগ্রি অর্জন নয়, শিক্ষার্থীদের উচিত নৈতিকতা, আদর্শ ও দায়িত্ববোধ নিয়ে সমাজ গঠনে ভূমিকা রাখা। সঠিক ক্যারিয়ার পরিকল্পনা একজন শিক্ষার্থীর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরবর্তীতে ক্যারিয়ার গাইডলাইন সেশনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ লক্ষ্য ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে সড়ক প্রশস্ত করনের কাজ শুরু করার দাবিতে আমরণ অনশনের ঘোষণা
পরের খবর
মেহেরপুর জেনারেল হাসপাতালে দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধে মানববন্ধন

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান