Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মুজিবনগরে মেম্বরের ঘুষিতে মেম্বর জখম

দ্বারা Prothom Rajdhani ১২ অক্টোবর, ২০২৫
১২ অক্টোবর, ২০২৫ 206 দৃশ্যগুলি

 

মুজিবনগর প্রতিনিধিঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে টিআর ও কাবিখার বরাদ্দ বণ্টন নিয়ে আলোচনার সময় দুই ইউপি সদস্যের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে এক মেম্বর অপর মেম্বারের ঘুষিতে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার(১২অক্টোবর) দুপুরে। স্থানীয় সূত্র ও পরিষদের একাধিক সদস্য জানান, বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বর আব্দুর রকিব এবং ৭নং ওয়ার্ড মেম্বর ওমর ফারুকের মধ্যে বণ্টন নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। একপর্যায়ে হঠাৎ ওমর ফারুক তার সহকর্মী মেম্বর আব্দুর রকিবের মুখে ঘুষি মারেন। এতে আব্দুর রকিবের নাক ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

তাৎক্ষণিকভাবে আহত মেম্বরকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত মেম্বর ওমর ফারুক ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, পরিষদের সভায় প্রকাশ্যে এমন মারামারির ঘটনা খুবই দুঃখজনক। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

এদিকে খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন থানার ওসি মিজানুর রহমান। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর-১ আসনের জামায়াত এমপি প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের গণসংযোগ
পরের খবর
গাংনীতে সড়ক প্রশস্ত করনের কাজ শুরু করার দাবিতে আমরণ অনশনের ঘোষণা

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান