Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনী বাজারে পাটজাত মোড়ক আইন লঙ্ঘনে দুই ব্যবসায়ীর জরিমানা

দ্বারা Prothom Rajdhani ২৩ সেপ্টেম্বর, ২০২৫
২৩ সেপ্টেম্বর, ২০২৫ 200 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিক ও পলিথিন ব্যাগ ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাংনী বাজারের চাউল ব্যবসায়ী মনিরুল ইসলাম ও কায়েম আলী পাটজাত মোড়ক ব্যবহার না করে অবৈধভাবে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করছিলেন। এ সময় পাটজাত ও মোড়কের ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০১০ এর ৪ ধারার লঙ্ঘনের অভিযোগে উভয় ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় মেহেরপুর জেলা পাট অফিসার হারুন আর রশিদ, গাংনী থানা পুলিশের একটি টিম ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন জানান, পরিবেশ ও কৃষকের স্বার্থ রক্ষায় পাটজাত মোড়ক ব্যবহারে ব্যবসায়ীদের কঠোরভাবে বাধ্য করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে দুটি বোমার সদৃশ্য বস্তু উদ্ধার
পরের খবর
মেহেরপুরের জেলা বিএনপির সাধারণ সম্পাদকের লিফলেট বিতরণ ও গণসংযোগ

আরও পড়ুন

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

  • মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান