Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে ডিলারের বিরুদ্ধে জাল টিপসহি দিয়ে বয়স্ক বিধবার চাল আত্মসাতের অভিযোগ

দ্বারা Prothom Rajdhani ১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫ 280 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে কাথুলী ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়োগপ্রাপ্ত ডিলার জিয়াউর রহমানের বিরুদ্ধে জাল টিপসহি ব্যবহার করে এক বিধবা বৃদ্ধার চাল আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৭৫ বছর বয়সী বেনুয়ারা খাতুন ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী বেনুয়ারা খাতুন জানান, তিনি অসুস্থতার কারণে গত আগস্ট মাসে চাল আনতে আত্মীয়কে পাঠালেও ডিলার চাল দেননি। পরে নিজে গিয়ে একাধিকবার চেষ্টা করেও চাল পাননি। চলতি সেপ্টেম্বর মাসের বরাদ্দ চাল পেলেও আগষ্ট মাসের ৩০ কেজি চাল এখনও পাননি বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, আমার নামে টিপসহি জাল করে ডিলার জিয়াউর রহমান চাল আত্মসাৎ করেছেন। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এদিকে অভিযোগ প্রসঙ্গে গাংনী উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান জানান, কাথুলী ইউনিয়নে মোট ৩৩৪ জন সুবিধাভোগী আছেন। তাদের মধ্যে বেনুয়ারা খাতুনের নাম তালিকার ১৪০ নম্বরে। ডিলার ২৭ আগস্ট তার টিপসহি দেওয়া একটি তালিকা জমা দিয়েছেন। তবে জাল টিপসহি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ডিলার জিয়াউর রহমান, যিনি গাড়াবাড়িয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ও গাড়াবাড়িয়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রথমে দাবি করেন বেনুয়ারা খাতুন আগস্ট মাসে চাল নিতে আসেননি। তবে টিপসহির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি গড়িমশি শুরু করেন এবং পরে ‘ভুল হয়েছে’ বলে স্বীকার করেন।

এ বিষয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, চাল আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অপহরণ, বাঁশবাড়িয়া থেকে উদ্ধার
পরের খবর
মেহেরপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  উদ্বোধন

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান