Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

কুকুর কাম‌ড়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম

দ্বারা Prothom Rajdhani ৩ সেপ্টেম্বর, ২০২৫
৩ সেপ্টেম্বর, ২০২৫ 161 দৃশ্যগুলি

 

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এক পল্লী চিকিৎসকের হামলার শিকার হয়েছেন এক যুবক। আজ মঙ্গলবার(০২ সে‌প্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে নিজ বাড়ির পাশে জিকের ক্যানেলে মাছ ধরার সময় এই হামলার শিকার হন তিনি।

মারধরের শিকার যুবকের নাম শামীম মোল্লা। আগের দিন তার শিশুসন্তানকে ওই পল্লী চিকিৎসকের পোষা কুকুর কামড় দিলে তার প্রতিবাদ করতে গিয়েই এই হামলার শিকার হন তিনি।

গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানকার আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন, তার তলপেটে,পিঠে ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে ওই যুবক আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

আহত শামীম মোল্লা বলেন, আমি বরশি দিয়ে মাছ মারছিলাম। এ সময় জহুরুল ডাক্তার তার স্ত্রী-সন্তান নিয়ে পেছন থেকে আমার উপর হামলা চালায়। আমাকে ধারালো অস্ত্র বেকির পেছন পাশ দিয়ে পিঠে আঘাত করা হয়। কিছু বুঝে উঠার আগেই আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা। বেদম মার ধরে আমি অজ্ঞান হয়ে পড়লে প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মুজিবনগরে মাসকলাই উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
পরের খবর
মুজিবনগরে চুরি হওয়া ট্রাক্টরের ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার-১

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান