Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে ৩ হাজার ৬৬০ জন কৃষক বিনামূল্যে পাচ্ছেন বীজ ও রাসায়নিক সার

দ্বারা Prothom Rajdhani ১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫ 210 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছর খরিপ -২ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ে ৩ হাজার ৬৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), কলা চাষীদের রাসায়নিক সার, বালাইনাশক হিসেবে নগদ টাকা বিতরণের উদ্বোধন হয়েছে।
পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকে পর্যায়ক্রমে এ প্রনোদনা দেয়া হবে। উদ্বোধনী দিনে চার ক্যাটাগরির ৫ জন করে কৃষক এ প্রণোদনা পেয়েছে। পর্যায়ক্রমে পূর্ব তালিকা অনুযায়ী কৃষকরা এ প্রণোদনা পাবেন। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। কৃষি অফিসের উন্নয়ন শাখার উপ-সহকারী সেলিম রেজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন। এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিঘা প্রতি একজন কৃষক নিম্নে উল্লেখিত পরিমাণ বীজ ও রাসায়নিক সার পাবেন। সেই মোতাবেক ৩ হাজার জন কৃষক পাচ্ছেন গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, রাসায়নিক ডিএপি সার ২০ কেজি, এমওপি ২০ কেজি ও বালাইনাশক সহায়তা হিসেবে ৩৫৫ টাকা বিকাশের মাধ্যমে পর্যায়ক্রমে পাবেন। ১০ জন চাষীকে শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ১৬০ কেজি পেঁয়াজ কন্দ, রাসায়নিক ডিএপি ২০ কেজি, এমওপি ২০ কেজি, বালাইনাশক ১ টি ও সংরক্ষণ পাত্র ১ টি। ৪০০ জন কলা চাষীকে ইউরিয়া ১০ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি, জিংক ১ কেজি, বোরন ১ কেজি ও বালাইনাশক ১ টি করে দেয়া হবে। একই সাথে ২৫০ জন চাষীকে ৫ টি করে আমের চারা দেয়া হবে। এ সময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, বীজ ও সার নিতে আসা বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পরের খবর
কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান