Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

কাজের প্রকল্প বুঝে কমিশন নেন গাংনীর পিআইও মনসুর রহমান

দ্বারা Prothom Rajdhani ১০ জুলাই, ২০২৫
১০ জুলাই, ২০২৫ 244 দৃশ্যগুলি

গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প তৈরি, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে কমিশন আদায় এবং অফিসে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে নিজ অফিসের কর্মচারীদের নাম ব্যবহার করে ভুয়া প্রকল্প গ্রহণ, প্রকল্প বাবদ অর্থ আত্মসাৎ, এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে অর্থ লেনদেনের মাধ্যমে দুর্নীতি।

সূত্রে জানা যায়, গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারিভাবে বরাদ্দকৃত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে পিআইও মনসুর রহমান নির্ধারিত প্রকল্পের জন্য কাজের মূল্য থেকে ১০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমিশন দাবি করেন। ইউপি চেয়ারম্যান বা মেম্বাররা কমিশন না দিলে বিল আটকে রাখা, অফিসে দুর্ব্যবহার এবং অসম্মানজনক মন্তব্য করাসহ নানা ধরনের হয়রানি করেন তিনি।স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ১০০ শতাংশ কাজ সঠিকভাবে করার পরেও মনসুর স্যার বিল দেওয়ার আগে ১০-২৫% কমিশন দাবি করেন। টাকা না দিলে মাসের পর মাস বিল আটকে রাখেন। কেউ তার অন্যায়ের প্রতিবাদ করলে অফিসে গেলে অপমান করে, বাজে মন্তব্য করেন। সরেজমিনে তদন্তে জানা গেছে, একাধিক প্রকল্পে যেমন প্রাচীরের প্লাস্টার কাজ কিংবা ওয়াকওয়ে নির্মাণের নাম করে বিল উত্তোলন করা হলেও বাস্তবে সেই কাজ হয়নি বা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। জানা যায়, এসব ভুয়া বা অসম্পূর্ণ প্রকল্পের বিল উত্তোলনের কাজ তিনি বিভিন্ন দপ্তর ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে মনসুর রহমান বলেন, কোন ইউপি সদস্য কী বলেছে আমি জানি না, তবে আপনি অফিসে আসেন, এক কাপ চা খেয়ে যান। এরপর তিনি ফোন কেটে দেন।অন্যদিকে, গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, এমন অভিযোগ আমার কানে এসেছে। যদি কেউ লিখিতভাবে অভিযোগ দেয়, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে বিএনপি অফিসের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকিপত্র উদ্ধার
পরের খবর
গাংনীতে পরীক্ষার কক্ষে মোবাইলে কথা বলায় সহকারী অধ্যাপক সাজেদুল ইসলামকে দ্বায়িত্ব থেকে অব্যাহতি

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান