Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

হেবিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে মেহেরপুরে মনোনয়ন পেলেন মহাঃ আব্দুস সালাম

দ্বারা Prothom Rajdhani ১১ সেপ্টেম্বর, ২০২২
১১ সেপ্টেম্বর, ২০২২ 594 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি ঃ
আলোচনা সমালচনায় থাকা হেবিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে এবার জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. মহা: আব্দুস সালাম।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আব্দুস সালামকে এই মনোনয়ন দেন।
মোবাইল ফোনে এ সত্যতা নিশ্চিত করেছেন অ্যাড. আব্দুস সালাম । মনোনয়নের খবর প্রকাশের পর বিভিন্ন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন উনাকে।
অ্যাড. মহাঃ আব্দুস সালাম মোননয়ন পত্র সংগ্রহর বিষয়ে কোন আগাম খবর পাওয়া না গেলেও জেলাার হেবিওয়েট ৭ প্রর্থী ছিলেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। এ হেবিওয়েট ৭ প্রার্থী জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল. জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অপর সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুব আলম শান্তি, সাবেক এমপি জয়নাল আবেদিন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হিরা জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন। মনোনয়ন না পাওয়া এই ৭ জন দলের এই সিদ্ধান্তর বিষয়ে কোন প্রতিক্রিয়া এখনও বক্ত করেননি। তবে একটি সুত্র নিশ্চিত করেছে জেলাপরিষদের চেয়ারম্যান পদে থাকবে বিদ্রোহী প্রার্থী।
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার জানান, জেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান ছাড়াও ৩ উপজেলায় সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন প্রার্থী নির্বাচিত হবেন। জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ২শ ৯৫ জন। তবে একজন সদস্য মারা যাওয়ায় ভোট প্রয়োগ করবেন ২শ ৯৪ জন। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আগামী ১৫ সেপ্টেম্বর।২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। এবারই প্রথম মেহেরপুরে ইভিএম এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে উর্মি হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুড় গ্রেফতার
পরের খবর
রুবেল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় সাংবাদিকদের মহাসমাবেশ

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান