Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়হাইলাইট

আদর্শ সমাজ গঠনে উলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা

দ্বারা Prothom Rajdhani ৩ অক্টোবর, ২০২২
৩ অক্টোবর, ২০২২ 397 দৃশ্যগুলি

প্রথম রাজধানী:
মেহেরপুর জেলা উলামা পরিষদ ও ইমাম পরিষদের উদ্যোগে সামাজিক সম্প্রীতি ও আদর্শ সমাজ গঠনে উলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি হাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতির পৌর সভাপতি মাওলানা হাসানুজ্জামান, ওলামা পরিষদের সহ সভাপতি অধ্যাপক মাওলানা খাদিমুল ইসলাম, মাওলানা মিনারুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আপনারা যে অবস্থানে আছেন, সেখানে ধর্মচর্চার ক্ষেত্রে আমাদের পারিবারিক ও ধর্মীয় জীবন কিভাবে উন্নত করতে পারি সেই উদ্যোগ যারা গ্রহণ করেছেন তারা আপনারা। আপনাদের মাধ্যমে সমাজের বিভিন্ন ভুল ধারনা ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে।
কোরআন মানে বিজ্ঞান, কোরআনের নির্দেশ মতো সবার উচিত ডিসিপ্লিন লাইফ পরিচালনা করা। সবচাইতে সফল মানুষ তিনি যিনি নিজের সবকিছুকে নিযন্ত্রণ করতে পারেন। নিজের নফসকে, রাগ, ক্ষোভ, পাপাচার সহ সকল খারাপ কিছুকে নিয়ন্ত্রণ করতে পারা।
তিনি আরও বলেন, আমরা কোন খারাপ কাজ কে প্রশ্রয় দিইনা। যদি কখনও এ জাতীয় ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এ ক্ষেত্রে কোন রকম দলীয় বা বিশেষ কোন পরিচয় বিবেচনা করা হয়না। উলামা পরিষদ ও জাতীয় ইমাম পরিষদের সকলকে দেশের স্বার্থে এবং সকল প্রকার অপপ্রচার রোধে কাজ করার আহ্বান জানান।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী
পরের খবর
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান