Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

সাংবাদিক রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

দ্বারা Prothom Rajdhani ১৪ জুলাই, ২০২২
১৪ জুলাই, ২০২২ 413 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি:
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে মেহেরপুর সাংবাদিক সমাজ । পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
কুষ্টিয়া সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেল হত্যার ঘটনায় করা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে করে জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছেন সাংবাদিকেরা।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন করা হয়।মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুখ হোসেনের সভাপতিত্বে ওই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রুহুল কুদ্দুস টিটো, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফজলুল হক মন্টু, তুহিন অরণ্য, মহাসিন আলী আঙ্গুর, গাংনী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলাম, প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ বলছে অগ্রগতি আছে কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। ৪ দিন আগে সাংবাদিক রুবেলে নিঁখোজ হন। পুলিশ তাকে জীবিত উদ্ধার করতে পারেনি। এই দায় পুলিশ এড়াতে পারে না। পরিবারের পক্ষ থেকে জিডি করার পরেও প্রশাসন সে ব্যাপারে রহস্যজনক কারণে গুরুত্ব না দেয়ায় সাংবাদিক রুবেলের মৃত্যু দেখতে হলো। তাই রুবেলের হত্যার রহস্য উন্মোচন ও নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
পরে সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় সাংবাদিক নেতারা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৩ জুলাই রাত নয়টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে পত্রিকা অফিসে ছিলেন হাসিবুর। তখন মুঠোফোনে একটি কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার।
এর চার দিন পর গত বৃহস্পতিবার দুপুরে কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকায় নির্মাণাধীন গোলাম কিবরিয়া সেতুর নিচে গড়াই নদ থেকে রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১
পরের খবর
গাংনীতে আবারও কৃষকের ফসল কেটে তছরুপাত

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান