Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

দ্বারা Prothom Rajdhani ১৪ মে, ২০২২
১৪ মে, ২০২২ 415 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা মামলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি।

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১ টায় মেহেরপুর বোসপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ পালিত হয়।

জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মাসুদ অরুণের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রার্থী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাড গৌতম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম গাংনী উপজেলার সভাপতি রেজাউল হকসহ  অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় বক্তারা সারাদেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদ জানান।

সেই সাথে ভোজ্য তেলসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ সময় সমাবেশে বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
পৌরসভা ও ইউনিযন পরিষদ নির্বাচনে মেহেরপুরে দলীয় মনোনয়ন পেলেন যারা
পরের খবর
শালীকে নিয়ে দুলাভাই চম্পট, জরিমানা নিলো শশুর

আরও পড়ুন

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান