Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজস্থানীয়হাইলাইট

মেহেরপুরে নির্বাচনী প্রতিহিংসায় জমির তামাক কেটে তসরুপ

দ্বারা Prothom Rajdhani ২ ডিসেম্বর, ২০২১
২ ডিসেম্বর, ২০২১ 896 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে নির্বাচন পরবর্তী প্রতিহিংসার জের ধরে আওয়ামীলীগের এক নেতার তিন বিঘা জমির তামাক কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর-শালিকা সড়কের পাশে কুলুইবড়ি মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ চাষি হাফিজুল ইসলাম বুড়িপোতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
চাষি হাফিজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে তামাকের জমিতে শ্রমিক গিয়েছিল আগাছা পরিষ্কার করার জন্য। এসময় সে আমাকে ফোন দিয়ে তামাক কেটে দেওয়ার ঘটনা বলে৷ আমি গিয়ে দেখি তিন বিঘা জমির তামাক কেটে তসরুপ করা হয়েছে। আমি গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকার পক্ষে প্রচার প্রচারণা করেছি। সেই সাথে ৭ নং ওয়ার্ড সদস্য প্রার্থী ইসমাইল হোসেন এর নির্বাচনী প্রচারণা করেছি। তারই জের ধরে প্রতিপক্ষরা নির্বাচনের আগ থেকেই বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিলো। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
৭ নং ওয়াডের্র ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেন, নির্বাচনে আমি জয়লাভ করার পর থেকে আমার কর্মীদের উপর আমার প্রতিপক্ষরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। ভোটের পরদিন আমার এক কর্মীকে দা দিয়ে কোপাতে গিয়েছিল প্রতিপক্ষরা। পরে পুলিশ এসে বিষয়টি মিমাংসা করে। আবার বৃহস্পতিবার ভোর রাতে আমার আরও এক কর্মীর তামাক কেটে তসরুপ করেছে।
বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্জামান বলেন, নির্বাচনী প্রতিহিংসার জের ধরে গত ৩০ তারিখ এক পরাজিত ইউপি সদস্য প্রার্থীর ৪শ কলা গাছ কেটেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার তামাক কাটা হলো। এটা একজন চাষির জন্য খুবই ক্ষতিকর। আমরা বুড়িপোতা ইউনিয়নের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, যে বা যারা এর সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতাও আনা হোক।
সদর থানার ওসি শাহ দারা খান জানান, এ ঘটনায় এখনো কেও অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
ডাক্তারে গাফলতিতে প্রাণ গেলো সদ্য ভুমিস্ট শিশুর
পরের খবর
মেহেরপুর রেড ক্রিসেন্টের সাধারণ সভা অনুষ্ঠ

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান