Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ তামিম ইসলামের পিতা কামরুল ইসলাম

দ্বারা Prothom Rajdhani ১৫ ডিসেম্বর, ২০২৫
১৫ ডিসেম্বর, ২০২৫ 576 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা কমিটির সদস্য তামিম ইসলামের পিতা কামরুল ইসলাম এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর পরিবার উদ্বিগ্ন ও আতঙ্কিত।

কামরুল ইসলাম মেহেরপুরের ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সরকারি কলেজ পাড়ার হায়দার আলীর ছেলে। এ বিষয়ে তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নম্বর: ৪৯২, তারিখ ১০/১২/২০২৫)।

তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর তার বাবা হিরো হোন্ডা ব্র্যান্ডের হাংক মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তিনি কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি ও নীল রঙের ব্লেজার পরিহিত ছিলেন। ঘটনার দিন থেকে আত্মীয়স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেওয়া হয়েছে, তবে কোন সদুত্তর পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আমরা কামরুল ইসলামের সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা করছি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। অপহরণের কোনো লক্ষণ এখনও পাওয়া যায়নি, তবে আমরা তৎপরভাবে খোঁজ চালাচ্ছি এবং দ্রুত তার সন্ধান পাওয়ার চেষ্টা করছি।

পরিবার ও স্থানীয় সমাজের মধ্যে নিখোঁজ ব্যক্তির প্রতি উদ্বেগ ও দুশ্চিন্তা চলছে, আর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততার সঙ্গে নিখোঁজের তদন্ত অব্যাহত রাখছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর
পরের খবর
মেহেরপুরের চাঁদবিলে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান