Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুরে আড়াই হাজার মিটার চায়না দুয়ারী জাল উদ্ধার জব্দ

দ্বারা Prothom Rajdhani ২৯ অক্টোবর, ২০২৫
২৯ অক্টোবর, ২০২৫ 113 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার ছেউটিয়া ও কাজলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের আড়াই হাজার মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

মেহেরপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুন্নার আখিঁ বলেন, নিষিদ্ধ চায়না জুয়ারী জাল পেতে মাছ শিকার করছে গোপন সূত্রে এমন খবর পেয়ে সদর উপজেলার এ আর বি কলেজ সংলগ্ন সেউটিয়া নদী থেকে অভিযান পরিচালনা করি। এসময় সেউটিয়া নদী থেকে শুরু করে আমঝুপি কুঠিবাড়ি কাজলা নদী পর্যন্ত ৫৮ টি (২২শ মিটার) চায়না দুয়ারী জাল, ২টি ভেসাল জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। পরে জালগুলো আমঝুপি কুঠিবাড়ি সংলগ্ন ভৈরব নদীর কিনারে মোবাইল কোর্টের মাধ্যমে আগুন ধরিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বলেন, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করার লক্ষ্যে সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেখানে অসাধু ব্যক্তিরা অবৈধভাবে চায়না দুয়ারী জাল ফেলে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধারকৃত এ সমস্ত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অভিযান চলাকালে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, সদর উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন সেখানে উপস্থিত ছিলেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে সদর উপজেলা রবি মৌসুমে শাক সবজি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন
পরের খবর
মেহেরপুরে নানা দাবিতে নাসিং কর্মকর্তাদের মানববন্ধন

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান