Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মুজিবনগরে ৮ নম্বর ওয়ার্ড মেম্বারের উদ্যোগে কম্বল বিতরণ

দ্বারা Prothom Rajdhani ৭ জানুয়ারি, ২০২৬
৭ জানুয়ারি, ২০২৬ 328 দৃশ্যগুলি

মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রামনগর গ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কার্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ‌ আজিমুদ্দিন গাজী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আরমান আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহাগ ,রমজান আলী ইসরাফিল গাজীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিতরণ শেষে ৮ নম্বর ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ইউনিয়ন পরিষদ থেকে তেমন কোনো বরাদ্দ পাননি। তবে প্রতি বছরই নিজ উদ্যোগে শীত মৌসুমে তার ওয়ার্ডের গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, সামর্থ্য থাকলে ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরের খবর
আমঝুপিতে হাসিমুখ সংগঠনের উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান