Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
অন্যান্যজাতীয়টপ নিউজস্থানীয়হাইলাইট

মুজিবনগরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর

দ্বারা Prothom Rajdhani ২ মার্চ, ২০২২
২ মার্চ, ২০২২ 859 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রমজান আলী ও তার প্রতিবেশি শহিদুল ইসলামের বাড়িতে দফায় দফায় হামলা করে বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর করেছে।
গ্রামবাসী জানান, সেলিম রেজা শতাধিক লোকজন সহ দেশীয় অস্ত্র নিয়ে গত মঙ্গল ও বুধবার কয়েক দফায় হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র, ঘরের চাল, গেট, বিদ্যুতের মিটার, খাট, গরুর নানদা কুপিয়ে ভাংচুর করেছে। এসময় বাড়ির ৪ নারী সহ ৭ জনকে বেধড়ক পিটানোর অভিযোগ উঠেছে। সেলিম রেজা মুজিবনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে।
বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর ছেলে খায়রুল জানান, সেলিম রেজা আমাদের ঘর ভেঙ্গে রাস্তা করতে চাই। আমরা করতে বাঁধা দেওয়ায় গত দুদিনে লোকজন এনে কয়েক দফা আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। আমাদের মারধর করেছে। আমার প্রতিবেশী চাচা শহিদুল বাঁধা দিলে তার বাড়িও ভাংচুর করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনার পর আমরা মুজিবনগর থানায় খবর দিলে একদিন পর মুজিবনগর থানার ওসি এসে আমাদের রাস্তা ছেড়ে দিয়ে মিমাংসা করার জন্য চাপ দিচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে আজ মেহেরপুর কোর্টে মামলা দায়ের করছি।
মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (দায়িত্বপ্রাপ্ত) আব্দুল মালেক বলেন, বিষয়টি নিয়ে আমরা মেহেরপুর জেলা ও পুলিশ প্রশাসনের সাথে বসবো। সাথে সাথে প্রধানমন্ত্রীকে জানাবো। যদি কোন সমাধান না হয় তাহলে আমরা আন্দোলনে যাবো।
মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, বহুদিন ধরে পথ নিয়ে ঝামেলা চলছে। এবার একটু বেশী হয়েছে, বাড়িঘর ভাংচুর হয়েছে। আগামী শুক্রবার বিষয়টি বসে মিমাংসা করে দেওয়া হবে। সেলিম রেজা বলেন, আমার নামে কেউ অভিযোগ দিতেই পারে। আর অভিযোগ দিলেইতো তা সত্যি হবেনা।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পথ নিয়ে ঝামেলা হয়েছে। ঘটনার পর আমি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে কোন মামলা হয়নি।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা
পরের খবর
মেহেরপুরে ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান