Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজহাইলাইট

পল্লী উন্নয়ন সমিতি ঋণ দেয়ার নামে ১৫ লক্ষ টাকা নিয়ে উধাও

দ্বারা Prothom Rajdhani ১২ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২ 372 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীর বিভিন্ন গ্রামে ঋণ দেবার কথা বলে দুই শাতাধিক নারি পুরুষের কাছ থেকে জামানতের ১৫ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে পল্লী উন্নয়ন সমিতি নামে এক এনজিও।
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে বাড়ি ভাড়া নিয়ে পল্লী উন্নয়ন সমিতি নামে অফিস খুলে বসেন আশিক সহ কয়েক জন। মাত্র এক সপ্তাহের ব্যাবধানে জামানতের ১৫ লক্ষাধিক টাকা নিয়ে রাতারাতি আত্মগোপন করেছেন তারা। এর পর থেকে বাড়ির মালিক বজলুর রহমানও আত্মগোপনে চলেগেছে।
সমিতির ব্যবস্থাপক আশিক ও অজ্ঞত ৫ জনের মোবাইল ফোন নম্বর দিয়ে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।
গাংনীর আকুবপুর গ্রামের ভুক্তভোগি কাজলী খাতুন জানান, এ উপজেলার ছাতিয়ান গ্রামের বজলুর রহমানের বাড়ি ভাড়া নিয়ে পল্লী উন্নয়ন সমিতির অফিস খুলেন আশিক নামের এক ব্যক্তি। এক লক্ষ টাকা ঋণ নিতে ১০ হাজার ৫০০ টাকা ও ৫০ হাজার টাকার ঋণ নিতে ৫ হাজার ৫০০ টাকা করে জামানত নিয়েছে মটমুড়া, বাওট, মহম্মদপুর, গোয়াল গ্রামসহ আরো ৫/৬ গ্রামের অন্তত দুই শতাধিক নারীদের কাছে। জামানত নেবার এক সপ্তাহ পর ঋণ দেবার কথা। কিন্তু ঋণ দেবার কয়েকদিন আগে যোগাযোগ বন্ধ করে দেয় আশিক। এর পর আশিকের মোাবাইল নম্বর বন্ধ পেয়ে ভুক্তভোগীরা পল্লি উন্নয়ন সমিতির অফিসে যোগাযোগ করতে ছাতিয়ান গ্রামে গিয়ে দেখেন অফিস তালাবদ্ধ। বাড়ির মালিককেও খুঁজে পাওয়া যায়নি।
ভুক্তভোগী স্বপ্না খাতুন জানান, সাপ্তাহিক দেড় হাজার টাকা সুদের ওপর সাড়ে দশ হাজার টাকা তুলে দেয়া হয় আশিকের হাতে। এখন অফিস ও মোবাইল দুটোই বন্ধ। সমিতির কার্যালয় গুটিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত হয়ে শাখা ব্যবস্থাপক শাহিনের ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৯১৭৫৬৯৭২৬ ও ০১৯১৬৭৬৫৮০২উল্লেখ করে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, এসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। আতœগোপনে থাকা সমিতির শাখা ব্যবস্থাপক শাহিনকে সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে ইবি ছাত্রী উর্মিকে হত্যার অভিযোগে স্বামী শ্বশুর জেল হাজতে
পরের খবর
ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রী আহত

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান