Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

নির্বাচিত হলে শিক্ষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদে কথা বলবে- আমজাদ হোসেন

দ্বারা Prothom Rajdhani ২৯ নভেম্বর, ২০২৫
২৯ নভেম্বর, ২০২৫ 321 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর ২ গাংনী আসনের বিএনপি মনোনীত সদস্য সদস্য প্রার্থী মো: আমজাদ হোসেন বলেছেন,ভারত থেকে বই পুস্তক আর কখনই ছাপিয়ে আনা যাবেনা আমেরিকা সহ উন্নত দেশ থেকে ছাপিয়ে আনতে হবে। সেখানে কি ধরনের শিক্ষা ব্যবস্থা দেয়া হয়েছে সেগুলোকে আমলে নিতে হবে। উন্নত দেশের জীবন ব্যবস্থার সাথে বাংলাদেশের জীবন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটা গড়ে তুলতে কিছুটা সময় লাগলেও সেটা আমাদের জন্য ভালো হবে।
শনিবার দুপুরে গাংনী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে উপজেলা কলেজ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন,বিশ্বের বিভিন্ন দেশে বিচার বিভাগের মত শিক্ষা ব্যবস্থা আলাদা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে কেন হতে পারবেনা বলে প্রশ্ন তুলে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে শিক্ষকদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংসদে কথা বলবো যাতে শিক্ষকরা মর্যাদা নিয়ে শিক্ষা দিতে পারে। এসময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন ও সকল শ্রেনী পেশার মানুষের কাছে তার সুস্থার জন্য দোয়া কামনা করেন।
গাংনী উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক বেদারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথীর বক্তব্য রাখেন,গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: আসাদুজ্জামান বাবলু,সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী।
এসময় বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল,উপধ্যক্ষ নাসির উদ্দীন, অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম,শিক্ষক নেতা মুস্তাফিজুর রহমান,প্রধান শিক্ষক আল হেলাল সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থাতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালণা করেন প্রভাষক আবু সায়েম পল্টু



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরের গাংনীতে অটোবাইকের ধাক্কায় কন্যা শিশুর মৃত্যু
পরের খবর
সড়ক দুর্ঘটনায় মেহেরপুর রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক মিজান আহত

আরও পড়ুন

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান