Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

ধানখোলা ইউনিয়ন (ক) ইউনিটের নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দ্বারা Prothom Rajdhani ২৯ ডিসেম্বর, ২০২৫
২৯ ডিসেম্বর, ২০২৫ 218 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের (ক) ইউনিট বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লালটু মাস্টার। তিনি বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করে ধানের শীষের পক্ষে গণজাগরণ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ মাস্টার, গাংনী উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুকুল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, ধানখোলা (ক) ইউনিটের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, ইউনিটের অন্যতম নেতা রাজু আহমেদ এবং ধানখোলা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জসীমউদ্দীন।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। গণসংযোগ জোরদার করে দলীয় বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে নেতাকর্মীরা আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা করেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে হামলার ঘটনায় জামায়াতের শাস্তির দাবি
পরের খবর
মেহেরপুরের দুই আসনে বিএনপি-জামায়াতসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আরও পড়ুন

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান