Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়হাইলাইট

তিন ভাই হত্যার পলাতক আসামির আত্মসমর্পন

দ্বারা Prothom Rajdhani ১১ আগস্ট, ২০২২
১১ আগস্ট, ২০২২ 441 দৃশ্যগুলি

প্রথম রাজধানী :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ধলা গ্রামের স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক, তার বড় ভাই জাহিদুল ইসলাম এবং ছোট ভাই রুহুল আমিনকে গুলি ও জবাই করে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আছিম উদ্দিন আদালতে আত্মসমর্পণ করেছে। আদালত আসামি আছিম উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছন। আছিম উদ্দিন মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামের হোসেন আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরের দিকে আসিম উদ্দিন মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আত্মসমর্পণ করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নির্বাচনে এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৮ সালের ৩১ আগষ্ট রাত ৩টার দিকে ওই এলাকার ত্রাস দুখুরর নেতৃত্বে প্রায় ৪০ জন সন্ত্রাসী ধলা গ্রামের মোসলেম আলীর ছেলে ইউপি সদস্য ইমদাদুল হক ওরফে ইন্দা , তার বড় ভাই জাহিদুল ইসলাম এবং ছোট ভাই রুহুল আমিন ঘুমন্ত অবস্থায় ঘর থেকে টেনে হেঁচড়ে বাইরে এনে প্রথমে গুলি এবং পরে জবাই করে হত্যা করে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরদিন সকালে পুলিশ তিন ভাইয়ের লাশ উদ্ধার করে ।
এঘটনার পরদিন জাহিদুল ইসলামের স্ত্রী রেনুকা খাতুন বাদি হয়ে মিনহাজ উদ্দিন দুখু, তোজাম্মেল, আছিম উদ্দিন, আব্দুল মালেক নাহারুল ইসলাম, আজিজুল হক, সাবদার আলী, কাবুল ইসলামসহ মোট ৩২ জনকে আসামী করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১। গাংনী থানা। জি আর কেস নং ৩৬২ /৮। পরে গাংনী থানার এস আই মোরাদ আলী ও শফিকুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চুরির টাকা উদ্ধার
পরের খবর
দ্রব্যমুল্যের বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান