Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
খেলাটপ নিউজস্থানীয়

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো কাতার বিশ্বকাপের

দ্বারা Prothom Rajdhani ২০ নভেম্বর, ২০২২
২০ নভেম্বর, ২০২২ 1361 দৃশ্যগুলি

বিশেষ প্রতিনিধি:

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠতে শুরু করেছে কাতার বিশ্বকাপের। অনেক আলোচনা-সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে এবং অনেক প্রথমের জন্ম দিয়ে মরুর বুকে অবশেষে শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। এক ট্রফিতে চোখ রেখে লড়বে বত্রিশ দল।

বাংলাদেশ সময় রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। তার ঘণ্টা দেড়েক পরেই মাঠে নামবে স্বাগতিক কাতার-ইকুয়েডর। আল বাইয়াত স্টেডিয়ামে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শকরা উদ্বোধনী আয়োজন উপভোগের জন্য আগেভাগেই জড়ো হন গ্যালারিতে।

আরবের ছোট্ট একটি দেশ কাতার। কিন্তু দেশ ছোট হলেও ফুটবলের সবচেয়ে বড় উৎসব-ফিফা বিশ্বকাপ ২০২২ গতকাল রোববার থেকে শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের এ ভূখণ্ড এক মাস ফুটবল আলোয় ভাসবে।

আল খোরের আল বাইত স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বসেছে তারার মেলা। এ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববাসীকে ২২তম ফিফা বিশ্বকাপে স্বাগত জানায় কাতার।

রাজধানী দোহা থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আল খোরের আল বাইত স্টেডিয়ামে হয় এই মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠান। স্টেডিয়ামের স্থপতি দার আল-হান্দাশাহ মরু অঞ্চলে বেদুইনদের ঐতিহ্যবাহী ‘বাইত-আল শার’ তাঁবু থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেছেন নয়নাভিরাম ও উচ্চপ্রযুক্তিসম্পন্ন স্টেডিয়াম, যাতে নানা কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে আরবের কৃষ্টি-সংস্কৃতি। আল বাইত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ পায়, যা শুরু হয় বাংলাদেশ সময় রোববার রাত ৮টায়।

এদিকে আগেই একে একে কাতারে পৌঁছেছে অংশগ্রহণকারী দলগুলো; সঙ্গে সমর্থক, কর্মকর্তা, সংবাদকর্মীসহ লাখো ফুটবলপ্রেমী। আর এই আয়োজনকে রাঙাতে উদ্বোধনী অনুষ্ঠান দিয়েও বাজিমাত করলো কাতার। এই উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে আয়োজনের কোনো কমতি রাখেনি ধনী দেশ কাতার।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
কুষ্টিয়ায় সাংবাদিক নির্যাতন বাড়ছে: পুলিশ সুপারের প্রত্যাহারের দাবি
পরের খবর
মেহেরপুর আসছেন সালমান এফ রহমান

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান