Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীর বামন্দীতে অনুমোদনহীন ইউএস ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

দ্বারা Prothom Rajdhani ৪ ডিসেম্বর, ২০২৫
৪ ডিসেম্বর, ২০২৫ 558 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া একটি ইউএস ডায়াগনষ্টিক সেন্টার ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাবিদ হোসেন।

ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দুপুরে বামন্দীতে অভিযান পরিচালিত হয়। এসময় ইউএস ডায়াগনষ্টিক সেন্টারের কোন বৈধ স্বাস্থ্য অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। স্বাস্থ্যবিধি না মেনে সেবা দেওয়া এই সেন্টারটির কার্যক্রম কর্তৃপক্ষের নজর এড়াতে চেষ্টার অভিযোগও পাওয়া গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজ, মেডিকেল অফিসার ডাঃ খোকন রেজা এবং সেনেটারি ইন্সপেক্টর মশিউর রহমান। অভিযানে সহযোগিতা করেন গাংনী থানা পুলিশের একটি দল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজ জানান, আমরা নিয়মিতভাবে উপজেলার সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মনিটরিং করি। অনুমোদনহীন প্রতিষ্ঠান থাকলে তা সিলগালা করা হবে। জনগণকে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

গাংনী উপজেলা প্রশাসন জানিয়েছে, যেসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বৈধ অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছে, সেগুলোকে ভবিষ্যতেও নিয়মিতভাবে তদারকি করা হবে। এর ফলে স্থানীয় মানুষ স্বাস্থ্যঝুঁকি এড়াতে পারবেন এবং বৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ করতে পারবেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
পরের খবর
গাংনীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান