Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

গাংনীতে সাবেক এমপির ভাগ্নেকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

দ্বারা Prothom Rajdhani ৯ এপ্রিল, ২০২৩
৯ এপ্রিল, ২০২৩ 465 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর-০২ ( গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ভাগ্নে সাদ্দাম হোসেন(৩৬) কে কুপিয়ে মোটরসাইকেল, নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হন তার বন্ধু প্রবাস ফেরত লাভলু হোসেন। শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গাড়াডোব-সাহরবাটি সড়কের হোগলগাড়ির মাঠে এ ঘটনা ঘটে। আহত সাদ্দাম হো‌সেন গাংনী বাজারের কাজলা হার্ডওয়ার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও পৌরসভার ৮ নং ওয়ার্ড বাগানপাড়ার সি‌দ্দিক মিয়ার ছে‌লে। প্রবাস ফেরত লাবলু হোসেন উপজেলা চেংগাড়ার গ্রামের জামাল উদ্দীনের ছেলে।

ভুক্তভোগী লাবলু জানান, আমি আর সাদ্দাম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। গাড়াডোব-সাহরবাটি সড়কের হোগলগাড়ির মাঠে পৌঁছালে ৫/৭ জন অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের গাড়ির গতি রোধ করে চোখ হাত মুখ বেঁধে ফেলে। মাঠের মধ্যে নিয়ে সাদ্দামের পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা দুটি মোবাইল ফোন এবং হোন্ডা হর্নেট ১৫০ মোটরসাইকেল (টিয়া রঙের) ছি‌নি‌য়ে নেয় অস্ত্রধারী ডাকাতরা। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় ধারালো অস্ত্র দিয়ে সাদ্দামের পিঠে কোপ দেয় এবং আমাকে মারধর করে পালিয়ে যায়। সাদ্দামের আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) মারুফ হোসেন জানান,সাদ্দা‌দের পি‌ঠে জখমস্থ‌লে ক‌য়েক‌টি সেলাই‌ দেওয়া হয়ে‌ছে। ত‌বে তি‌নি আশংকামুক্ত ব‌লে জানা গে‌ছে। লাবলুবে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে।

ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ডাকাতির ঘটনায় অভিযান শুরু করেছে থানা পুলিশের একাধিক টিম। মোটরসাইকেল উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে বাবার মোটরসাইকেল থেকে পড়ে মেয়ের মৃত্যু
পরের খবর
গাংনীতে বোমা রেখে চাঁদার হুমকি

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান