Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে বিএনপির অফিস ভাঙচুর মামলায় টুকুল মাস্টার গ্রেফতার

দ্বারা Prothom Rajdhani ১০ নভেম্বর, ২০২৫
১০ নভেম্বর, ২০২৫ 113 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের হামলায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় ইদ্রিস আলী টুকুল (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদ্রিস আলী টুকুল হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই গ্রামের ইজ্জতুল্লাহর ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ অক্টোবর গাংনীতে ছাত্রলীগের হামলায় জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাবেদ মাসুদ মিল্টনের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন মেহেরপুর জেলা ছাত্রদলের সহ–সভাপতি রেজানুল হক ইমন বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটিতে ইদ্রিস আলী টুকুলকে ৫০ নম্বর এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ করা হয়। মামলার বাংলা নম্বর-১৭, তারিখ ১৫/০৫/২৫ ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অঙ্কুশ জানান, দীর্ঘদিন ধরেই মামলায় আসামিদের শনাক্তের প্রক্রিয়া চলছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টুকুলকে আটক করা সম্ভব হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, গ্রেফতারের পর ইদ্রিস আলী টুকুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে মাওলানা তাজউদ্দিন খানের গণসংযোগ
পরের খবর
গাংনী পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান