Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজস্থানীয়হাইলাইট

গাংনীতে বস্তা চাপায় শিশু শ্রমিকের মৃত্য

দ্বারা Prothom Rajdhani ১১ মে, ২০২২
১১ মে, ২০২২ 465 দৃশ্যগুলি

গাংনী প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে মাছের খাবারের বস্তা চাপা পড়ে জুনায়েদ হোসেন (১৩) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ হোসেন কাষ্টদহ গ্রামের মৃত বাবুল আক্তারের ছেলে। বুধবার বিকাল ৩ টার সময় উপজেলার ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুনায়েদ হোসেন মৎস্যচাষী আক্কাস আলীর মাছের খামার দেখাশুনা করতো। বুধবার বিকালে জুনায়েদ মাছের খাবারের বস্তার লট থেকে বস্তা নামানোর সময় আকস্মিক ভাবে কয়েকটি বস্তা তার গায়ের উপর পড়লে সে গুরুতর আহত। আহতবস্থায় তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথি মধ্যে তার মৃত্যু হয়।
মৎস্যচাষী আক্কাস আলীর ছোট ভাই মন্টু মিয়া বলেন, বেশ কিছুদিন যাবৎ জুনায়েদ হোসেন শ্রমিক হিসেবে পুকুরে মাছের খাবার দেয়া সহ মৎস্য খামার দেখাশুনা করতো। অসাবধানতা বসত দূর্ঘটনাটি ঘটেছে। অসহায় পরিবারটিকে মানবিক ভাবে দেখা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বস্তা চাপা পড়ে শিশু শ্রমিকের নিহতর ঘটনাটি তার পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে টাকা ফেরতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরের খবর
গাংনীর বাজারে বিক্রি হচ্ছে পচা মিষ্টি

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান