Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

গাংনীতে প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর ভিডিও কলে ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল

দ্বারা Prothom Rajdhani ১৪ নভেম্বর, ২০২৫
১৪ নভেম্বর, ২০২৫ 232 দৃশ্যগুলি

 

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ ও দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মধ্যে ভিডিও কলে অনৈতিক ঘনিষ্ঠতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠেছে। অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ-সকলেই এমন ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক আচরণের দৃষ্টান্ত বলে মন্তব্য করছেন।

স্থানীয়রা জানান, ভিডিওটি প্রকাশের পর থেকেই বিদ্যালয়পাড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে। একজন প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ কোনভাবেই কাম্য নয় বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের ভাষ্য, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির কাছ থেকে শিক্ষার্থীরা সুরক্ষা, নৈতিকতা ও সঠিক দিকনির্দেশনা পাওয়ার কথা। কিন্তু এই ঘটনার মাধ্যমে পুরো এলাকাজুড়ে শিক্ষাঙ্গনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে।

এদিকে অভিভাবকরা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সন্তানদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক সমাজের সুনাম ও আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষকের কাছ থেকে এমন নৈতিক অবক্ষয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা আরো জানান, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানানো হবে।

এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পাওয়া গেলে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
৪ দিনের ব্যবধানে মেহেরপুরে আবারও জেলা প্রশাসক বদল
পরের খবর
মেহেরপুরের কাজিপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বিএসএফের হস্তান্তর

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান