Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়হাইলাইট

গাংনীতে পল্লী বিদ্যুতের খেয়ালীপনা !

দ্বারা Prothom Rajdhani ১২ ফেব্রুয়ারি, ২০২২
১২ ফেব্রুয়ারি, ২০২২ 821 দৃশ্যগুলি

গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে পল্লী বিদ্যুত সমিতির কর্তৃপক্ষের খামখেয়ালীপনায় ছোট একটি দোকানের মাসিক বিদ্যুত বিল ধরা হয়েছে ৫০ হাজার, ২৪২ টাকা। এনিয়ে গ্রাহক গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজারের ব্যবসায়ী নুর মোহাম্মদ অভিযোগ তুলেছেন।

গাংনী পৌর এলাকার হাসপাতাল বাজারস্থ মিটার নং- ১৩৪/৮২৪০ এর মালিক নুর মোহাম্মদ। তিনি জানান, ২০১৩ সালে মিটারটি আবাসিক হিসাবে নিলেও পরবর্তিতে সেটি মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির গাংনী জোনাল অফিসের মাধ্যমে বাণিজ্যিক সংযোগ হিসাবে রুপান্তরিত করে নিই। সে ভাবেই প্রতি মাসে বিদ্যুত বিল দিয়ে আসছি। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের জন্য হঠাৎ ৫০ হাজার ২৪২ টাকা বিদ্যুত বিলের কাগজ প্রদান করেছে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ। অথচ,গত বছরের ডিসেম্বর মাসের বিদ্যুত বিল ছিল ৩৬০ টাকা। গত জানুয়ারী মাসেও বিদ্যুত বিল ছিল ৪১৬ টাকা।

মিটারটির ব্যবহারকারী রানা বেডিং এর মালিক সোহেল রানা জানান, আমার প্রতি মাসের বিদ্যুত বিল আসে ৩শ থেকে সাড়ে ৪ শ টাকার মধ্যে। হঠাৎ ৫০ হাজার ২৪২ টাকা বিদ্যুত বিল দেখার পরে শনিবার আমি মেহেরপুর পল্লী বিদ্যুত এর গাংনী জোনাল অফিসের ডিজিএমের সাথে দেখা করি। তিনি বলেছেন, সংযোগের মূল মালিককে যোগাযোগ করতে ।

মেহেরপুর পল্লী বিদ্যুতের গাংনী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কাশেম সাংবাদিকদের বলেন, গ্রাহকের সংযোগটি ২০১৩ সালে নেওয়া। এই সংযোগটি আবাসিক সংযোগ ছিলো। পরে সংযোগটি বাণিজ্যিক হওয়ায় ঢাকার অডিট আপত্তি-৭ জরিমানা/ ক্ষতিপূরণ বাবদ ৪৯ হাজার ১৭৬ টাকা এবং বাণিজ্যিক বিল হিসাবে প্রতি ইউনিটে ১০ টাকা ৩০ পয়সা দাম ধরে ৫০ হাজার ২৪২ টাকা এসেছে।

২০১৩ সালে বাণিজ্যিক সংযোগের জন্য বিদ্যুত বিলের দাম ১০ টাকা ৩০ পয়সা ছিল কিনা এবং এতোদিন আবাসিক গ্রাহক বাণিজ্যিক হিসাবে ব্যবহার করে আসছেন। এদিকে বিদ্যুত বিল বেশি ধরাকে পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের খামখেয়ালীপনাকে দায়ি করেছেন গ্রাহক সাধারণরা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে নতুন করে করোনায় আক্রান্ত ১৬
পরের খবর
মুজিবনগরে সড়ক দুঘটনায় একই পরিবারের তিন জন আহত

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান