Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
স্থানীয়

গাংনীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত আট

দ্বারা Prothom Rajdhani ২১ জুলাই, ২০২২
২১ জুলাই, ২০২২ 442 দৃশ্যগুলি

প্রথম রাজধানী :
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ায় জমি নিয়ে কলহের জেরে রক্তক্ষয়ি সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে কলহের জের ধরে ভোলাডাঙ্গা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে ইসমাইল হোসেন ও আক্তার হোসেনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় ইসমাইলের ছেলে সুজন, তারিক ও ইসমাইলের জামাতা রুকু লাঠি সোটা ও ধারালো অস্ত্র নিয়ে আক্তার হোসেনের বাড়িতে হামলা করে। হামলায় আক্তার হোসেন (৪০),আক্তারের স্ত্রী রুপালী খাতুন (৩৫), স্কুল পড়ুয়া ছেলে মারুফ হােসেন (১৬), রবিউল হকের স্ত্রী মুর্শিদা খাতুন (৪৮), ও তার ছেলে এসএসসি পরীক্ষার্থী মোমিন হােসেনকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) ভর্তি করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা আরো জানান, ভোলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে আক্তার হোসেন ও ইসমাইলের মধ্যে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ জানায়নি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মুজিবনগরে ট্রাফিক বিভাগের অভিযানে ১০ মোটরসাইকেল জব্দ
পরের খবর
গাংনীতে ৭৫বোতল ফেন্সিডিলসহ আটক-১

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান