Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়হাইলাইট

গরু বোঝায় ট্রাক দুর্ঘটনায় মেহেরপুরের দু’জন নিহত

দ্বারা Prothom Rajdhani ৪ নভেম্বর, ২০২২
৪ নভেম্বর, ২০২২ 502 দৃশ্যগুলি

প্রথম রাজধানী :

চুয়াডাঙ্গায় গরু বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মেহেরপুরের দুই গরু ব্যবসায়ী নিহত ও দু’জন আহত হয়েছে।এসময় ট্রাকে থাকা ৭টি গরু মারা গেছে। শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক (৫০) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডপাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম হোসেন (৪০) ও মেহেরপুর পৌর এলাকার খন্দকারপাড়ার জহির উদ্দীনের ছেলে মিনারুল ইসলাম (৪১)। নিহতদের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আর আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়- বরিশাল থেকে ছেড়ে আসা গরু বোঝাই একটি ট্রাক মেহেরপুরে যাচ্ছিল। এ সময় আলুকদিয়ার বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। মারা যায় ট্রাকে থাকা ১৯টি গরুর মধ্যে ৭টি গরু। গুরুতর আহত হয় বাকী গরুগুলো। গাছ ট্রাকের মধ্যে ঢুকে পড়ায় আটকা পড়েন চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের ইঞ্জিনের আংশিক অংশ কেটে জীবিত অবস্থায় চালক ও হেলপার সহ তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন জানান, আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন নামে আরও একজন। বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সে ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে জাতীয় সংবিধান দিবস পালিত
পরের খবর
মেহেরপুরে নন্দনতত্ত্ব ও শুদ্ধ উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান