Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

খলিল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

দ্বারা Prothom Rajdhani ২৮ মে, ২০২২
২৮ মে, ২০২২ 494 দৃশ্যগুলি

 

গাংনী প্রতিনিধি

গাংনীর হিন্দা গ্রামের খলিল হত্যার অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৬ এর একটি অভিযান দল।

আটককৃতরা হচ্ছে- হিন্দা গ্রামের আবু বক্কর ও তার স্ত্রী আজিমন খাতুন (৪৫) এবং ছেলে সজীব (১৯)। আবু বক্কর হলেন খলিলের ভগ্নিপতি। তিনি স্বপরিবারে খলিলের পিতার ভিটেতে বসবাস করেন।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, খলিলুর রহমানকে পিটিয়ে হত্যার অভিযোগে পরিবার গাংনী থানায় হত্যা মামলা দায়ের করে। ২৩ মে খলিলুর রহমানের স্ত্রী আশুরা খাতুন বাদি হয়ে মামলাটি দয়ের করেন। মামলার আসামিদের আটকের জন্য র‌্যাবের একটি বিশেষ দল কাজ শুরু করে। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে র‌্যাবের দলটি মিরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

আটক তিনজনকে হত্যা মামলার আসামি হিসেবে গাংনী থানায় আজ (২৮ মে) শনিবার গাংনী থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করে গাংনী থানা পুলিশ।

গেল ২১ মে নিজ বাড়িতে ছোট ভাই হবিবুর রহমানের সাথে বড় ভাই খলিলুর রহমানের গণ্ডগোল শুরু হয়। লেবু গাছের ডাল ভাঙ্গার তুচ্ছ ঘটনা কেন্দ্র করে পরিবারর দুই পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। ছোট ভাই হবিবুর রহমান ও তার পক্ষে বোন, ভগ্নিপতি মিলে খলিলুরকে মারধর করে। খলিলকে প্রাথমিকভাবে গাংনী ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুই দিন পর সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরার পর আবারও অসুস্থতাবোধ করলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১২ মে সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় খলিলুর রহমানের পরিবার হত্যা মামলা করলেও মৃত্যুর সঠিক কারণ নিয়ে সংশয় রয়েছে। মারধরে তিনি গুরুতর আহত ছিলেন না। তার চেয়ে অনেক বেশি গুরুতর ছিল তার পেটের অসুখ। হাসপালে মূলত তার পেটের অসুখের চিকিৎসা দেওয়া হয়েছিল।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ সুরতহাল রিপোর্ট আর প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ছিল একই। এতে মৃত্যু হওয়ার মতো খলিলের শরীরে ছিল না। ফলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
খুলনা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষে ভুষিত হলেন মনিরুল হক মন্টু
পরের খবর
মেহেরপুরে আদালতে পুলিশের উপর আক্রমন

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান