Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজস্থানীয়হাইলাইট

কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ফারুক গ্রেফতার

দ্বারা Prothom Rajdhani ৩০ মে, ২০২২
৩০ মে, ২০২২ 471 দৃশ্যগুলি

নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত সাংবাদিক বাংলা টিভির ভেড়ামারা প্রতিনিধি মোঃ ওমর ফারুক (৩১) কে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।  গ্রেফতারকৃত মোঃ ওমর ফারুক ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার আজমল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি অভিযানিক দল রবিবার বিকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার এর সামনে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ওমর ফারুককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, আদালতে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় সাংবাদিক ওমর ফারুকের নামে ওয়ারেন্ট আসে। এরপর রোববার বিকালে র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানা পুলিশে হস্তান্তর করে। এরপরই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া- জেইউকে এর সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ির ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ওমর ফারুককে গ্রেফতার করে র‌্যাব-১২ এর সদস্যরা। ওমর ফারুক একজন পেশাদার সাংবাদিক। তিনি কোন দুষ্কৃতি বা ডাকাত নয়- যে তাকে র‌্যাব দিয়ে ধরতে হবে। প্রধানমন্ত্রী যেখানে সাংবাদিকদের করোনাকালিন আর্থিক সহায়তার চেক বিতরণ করছেন, সেই চেক নিয়ে সাংবাদিক ফারুক অডিটোরিয়াম থেকে বের হওয়ার মুখে সাদা পোশাকে র‌্যাব  সদস্যরা তাকে গ্রেফতার করে। একজন সাংবাদিককে এভাবে গ্রেফতার করায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। সাংবাদিকের নামে ওয়ারেন্ট হলে তাকে জানানো উচিত ছিল। তাতে সে আদালতে হাজির হতে পারত। কিন্তু এভাবে গ্রেফতার করা শোভনীয় হয়নি। যা স্বাধীন সাংবাদিকতায় আঘাত।



শেয়ার করুন
2
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন
পরের খবর
গাংনীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান