Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়

কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যার সাথে জড়িত সন্দেহে দুজন গ্রেফতার

দ্বারা Prothom Rajdhani ১৬ জুলাই, ২০২২
১৬ জুলাই, ২০২২ 403 দৃশ্যগুলি

প্রথম রাজধানি :

কুষ্টিয়ার বহুল আলোচিত চাঞ্চল্যকর সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যা মামলায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) একটি টীম।

এরা হলেন কুষ্টিয়া শহরের থানা পাড়ার গোলাম রহমান রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে কাজী সোহান শরীফ (৪৪) এবং চর কুঠিপাড়া এলাকার মৃত খন্দকার হারুন অর রশিদের ছেলে আশিকুর রহমান জুয়েল।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-১২ কুষ্টিয়া কোম্পানির কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১২ এর একটি আভিযানিক দল গত শুক্রবার দিবাগত রাতে সাড়ে ৩টার সময় সন্দেহভাজন দুজনকে আটক করে। তবে কি কারণে বা কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এ ব্যাপারে কিছু জানায়নি র‌্যাব।

দুপুরের দিকে আটকদের রুবেল হত্যা মামলার তদন্তকারী সংস্থা নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ জুলাই রাতে কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হন।

নিখোঁজের ৫ দিন পর গত ৭ জুলাই দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের নিচে গড়াই নদী থেকে সাংবাদিক রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে গত ৮ জুলাই কুমারখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে সাংবাদিক রুবেল হত্যাকান্ডের আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ সারা বাংলাদেশের সাংবাদিকরা মানববন্ধন, স্বারকলিপিসহ নানা কর্মসূচী পালন করে আসছেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মুজিবনগরে দৈনিক ভোরের কাগজের ভুয়া সাংবাদিক শনাক্ত
পরের খবর
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ঈদ পূর্ণর্মিলনী অনুষ্ঠান করতে পারলোনা মুক্তিযোদ্ধারা

আরও পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

হাদি-হত্যার হোতা কে এই শাহীন?

বাবাকে শেষ কথা কী বলেছিলেন রুমী

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান