Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

দ্বারা Prothom Rajdhani ১৩ এপ্রিল, ২০২৬
১৩ এপ্রিল, ২০২৬ 67 দৃশ্যগুলি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় চার বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির একটি পা ভেঙে গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার রুইতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শিশুর নাম নূর হোসাইন। সে রুইতনপুর গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে নূর হোসাইন বাড়ির প্রধান ফটক দিয়ে দৌড়ে সড়কের দিকে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে শিশুটি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং তার পা ভেঙে যায়।

সন্তানের চিৎকার শুনে তার বাবা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির ভাঙা পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি সাত দিন পর পুনরায় হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, সড়কে বেপরোয়া মোটরসাইকেল চলাচলের কারণে এমন দুর্ঘটনা বাড়ছে।

সচেতন মহল মনে করছেন, অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। শিশুদের একা সড়কের কাছে যেতে না দেওয়া এবং চালকদের দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সবার সম্মিলিত সচেতনতা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আরও পড়ুন

দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

পাচারচক্রের কবল থেকে চার শিশুসহ আটজন উদ্ধার, আটক দুই

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • মেহেরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

  • পাচারচক্রের কবল থেকে চার শিশুসহ আটজন উদ্ধার, আটক দুই

  • চুয়াডাঙ্গা সদর হাসপাতাল দ্রুত ২৫০ শয্যায় চালুর দাবি সংসদে

  • মেহেরপুরে দুই হাতবোমা, ভারতীয় মদ ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার, আটক ১

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান