Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়হাইলাইট

আগামীকাল কুষ্টিয়ায় সাংবাদিক মহাসমাবেশ, সকল প্রস্তুতি সম্পন্ন

দ্বারা Prothom Rajdhani ৯ সেপ্টেম্বর, ২০২২
৯ সেপ্টেম্বর, ২০২২ 394 দৃশ্যগুলি

কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ায় আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরী মাঠে আগামীকাল সাংবাদিক মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সাংবাদিক মহাসমাবেশে স্থানীয় সাংবাদিক নেতারা সহ থাকছে দেশবরেণ্য বিভিন্ন সাংবাদিক নেতারাও। ইতিমধ্যে প্রচার প্রচারণা সহ সকল প্রকার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এই মহাসমাবেশের। চলছে মাঠ প্রস্তুতির কাজ। উল্লেখ্য যে
সাংবাদিক হাসিবুর রহমান রুবেল গত ৪ জুলাই সন্ধায় নিখোঁজ হয়। নিখোঁজের ৩ দিনের মাথায় ৭ জুলাই কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ব্রিজের নিচে গড়াই নদী থেকে অর্ধ গলিত অবস্থায় উদ্ধার করা হয় তার লাশ এবং রুবেলের পরিবার বাদী হয়ে কুষ্টিয়ার কুমারখালী থানায় অজ্ঞাত নামা আসামি দিয়ে একটি মামলা দায়ের করেন।সেই মামলার কোনো অগ্রগতি না থাকায় বিভিন্ন সময় কুষ্টিয়া জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধনসহ নিয়েছেন বিভিন্ন ধরনের কর্মসূচি। সেই সকল কর্মসূচির পরিপ্রেক্ষিতে এই মামলার তেমন কোন অগ্রগতি না থাকায় ডাক দেওয়া হয় এই সাংবাদিক মহাসমাবেশের এমনটাই দাবি স্থানীয় সাংবাদিক নেতাদের।
এই সাংবাদিক মহাসমাবেশ সম্পর্কে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ বললে তিনি জানান সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার আজ দুই মাস অতিবাহিত হতে যাচ্ছে অথচ এখন পর্যন্ত এই মামলার তেমন কোন অগ্রগতি না থাকায় আমরা বাধ্য হয়ে এই সাংবাদিক মহাসমাবেশের ডাক দিয়েছি।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব এর সাথে কথা বললে তিনিও একই কথা বলেন।
সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান এর সাথে কথা বললে তিনি বলেন আমরা সাংগঠনিক ভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি ইতিমধ্যে ঢাকার একাধিক নেতাদের সাথে কথা হয়েছে তারা এই মহাসমাবেশে অংশগ্রহন করবে এবং এখান থেকে নতুন কোন কর্মসূচিও হাতে নেওয়া হতে পারে ।
এই মহাসমাবেশ নিয়ে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এর সাধারণ সম্পাদক সোহেল রানার বলেন আমরা কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা এই মহাসমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ে যেসকল সাংবাদিক সংগঠন রয়েছে তাদের সকলের সালে কথা হয়েছে তারা সবাই এই মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে ১০ তারিখে পাবলিক লাইব্রেরীর মাঠে যোগ দিবেন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীতে ৫ কেজি গাজা সহ আটক-১
পরের খবর
গাংনীতে উর্মি হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুড় গ্রেফতার

আরও পড়ুন

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডা. তাসনিম জারা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ থেকে লড়বেন

মেহেরপুর মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশুর মৃত্যু

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান