Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

আগামি এপ্রিলে মেহেরপুর আওয়ামী লীগের সকল শাখার সম্মেলন

দ্বারা Prothom Rajdhani ২০ মার্চ, ২০২২
২০ মার্চ, ২০২২ 519 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধিঃ

আগামী ৯ এপ্রিল সদর উপজেলা , ১০ এপ্রিল গাংনী উপজেলা, ১৮ এপ্রিল মেহেরপুর পৌরশাখা  এবং ১৯ এপ্রিল মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছে।রবিবার(২০মার্চ) মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সাথে  বৈঠক শেষ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এ সিদ্ধান্ত জানান।

তিনি জানান, আওয়ামী লীগকে সুসংহত করতে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। দলীয় কোন্দল , গ্রুপিং  ও বিভেদ ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন, সদস্য অ্যাড. আব্দুস সালাম, আসলাম শিহির, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, মেহেরপুর পৌর সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল ১৯ মার্চ মেহেরপুর পৌর আওয়ামী লীগ, আজ গাংনী উপজেলা আওয়ামী লীগ, আগামীকাল সদর উপজেলা আওয়ামী লীগ ও ২২ মার্চ মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সম্মেলনকে ঘিরে সকল প্রস্তুতিও সম্পন্ন করছিলো ইউনিটগুলো। মেহেরপুর পৌর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনকে কোন্দল ও পাল্টা পাল্টি কমিটি করায় সকল সম্মেলন স্থগিত করে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। এবং গতকাল ১৯ মার্চ রাতে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিলো। তার অংশ হিসেবে গতকাল রাতে জেলার নেতাদের সাথে বৈঠকে বসেন তিনি।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
পরের খবর
গাংনীতে শিক্ষকের বিরুদ্ধে ভূমিহীনকে ঘর দেওয়ার নামে ৩০হাজার টাকা নেওয়ার অভিযোগ,

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান