Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজবিনোদন

অস্কারে লড়বে বাংলাদেশের ছবি ‘দ্য গ্রেভ’

দ্বারা Prothom Rajdhani ২৩ জানুয়ারি, ২০২২
২৩ জানুয়ারি, ২০২২ 1664 দৃশ্যগুলি

বিনোদন প্রতিবেদক

আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এবার অস্কারে বাংলাদেশের ছবি গোর বা ‘দ্য গ্রেভ’ এবার ১২টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করতে যাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন গাজী রাকায়েত।

এর আগে বহুবার বাংলাদেশ থেকে অস্কার পুরস্কারের বিদেশি ভাষার ছবির জন্য সিনেমা পাঠানো হয়েছিল। তবে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছাড়া মনোনয়ন পায়নি কোনোটিই। এবার গাজী রাকায়েতের ‘গোর’বা ‘দ্য গ্রেভ’। অস্কার রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিয়েছে।

জানা গেছ প্রতিযোগিটাটির ২৭৬টি সিনেমার সঙ্গে এটি ১২টি প্রতিযোগিতায় অংশ নেবে৷

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিযোগিতার জন্য ২৭৬টি ছবির নাম ঘোষণা করেছে। তার মধ্যে স্থান পেয়েছে ‘দ্য গ্রেভ’। ছবিটি অস্কারের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

বিষয়টি নিয়ে গাজী রাকায়েত বলেন, ‘ছবিটি অস্কারের মূল প্রতিযোগিতা ১২টি ক্যাটাগরিতে লড়াই করবে। সারাবিশ্বে অস্কারের ১০ হাজার ভোটার রয়েছেন। তাদের প্রত্যেকে ভোটারের কাছে এই ছবিগুলো ব্যালট আকারে পৌঁছে যাবে। যারা ম্যাক্সিমাম ভোট পাবে তারা পুরস্কার পাবে। বাংলাদেশ থেকে এর আগে এতটা উঁচুতে কোনো ছবি যায়নি। এছাড়াও আরও একটা সম্ভাবনা তৈরি করলো যে, এর ফলে বাংলাদেশের দু’একজন অস্কার ভোটার হিসেবে যুক্ত হতে পারেন।’

গাজী রাকায়েত নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি ‘দ্য গ্রেভ’। এর বাংলা নাম ‘গোর’। ছবির মূল চরিত্রে আছেন রাকায়েত। সরকারি অনুদানের এই ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। ২০২০ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ছবিটি। আন্তর্জাতিকভাবেও ছবিটি মুক্তি দেওয়ার জন্য এটি দুই ভাষায় নির্মাণ করা হয়। যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক দুটো ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মোমের আলোয় দূর হোক অন্ধকার, দূর হোক ভিসি
পরের খবর
তথ্য অধিদপ্তরে সাতটি পদে নিয়োগের

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান