Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজস্থানীয়

৫ মাস খোলা আকাশের নিচে রহিমা

দ্বারা Prothom Rajdhani ১৩ ফেব্রুয়ারি, ২০২২
১৩ ফেব্রুয়ারি, ২০২২ 618 দৃশ্যগুলি

প্রথম রাজধানী:

মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হবার ৫মাস পরেও প্রতিবন্ধী অসহায় রহিমা খাতুনের কপালে জোটেনি ১টি ঘর।

গাংনী উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বরাদ্দ আসলে দেবেন বলে আশ্বাস দিলেও অদ্যবধি রহিমা খাতুনের জন্য ১টি টাকাও বরাদ্দ দেওয়া হয়নি।

গত ১২ সেপ্টেম্বর ২০২১ মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুল বাড়িয়া ইউনিয়নের হিন্দা গ্রামের প্রতিবন্ধী অসহায় রহিমা খাতুনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় রহিমা খাতুনের শেষ সম্বল ৫ কাঠা জমি বিক্রির ৬৫ হাজার টাকাসহ তার বাড়িটি পুরোপুরি ভস্মীভূত হয়। এতে নগদ টাকা, আসবাবপত্র, ২ টি ছাগলসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হয় রহিমা খাতুনের। এর পর থেকেই মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি। দুমুঠো ভাত আর ঘুমানোর জায়গা পেতে কত কষ্টই না তাকে করতে হয়েছে।

সংসারে স্বামী, সন্তান কিংবা কোন আত্মীয় স্বজন না থাকায় ঠান্ডা কনকনে শীতে কেঁপেছেন, বৃষ্টি আর ঝড়ে ভিজেছেন, পুড়েছেন রোদে। তবুও দয়া হয়নি কারও মনে, আশ্রয় মেলেনি কারও বাড়িতে। হন্যে হয়ে ঘুরেছেন আর রাস্তায় দাঁড়িয়ে চেয়ে থেকেছেন কখন আসবে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমকে আর্থিকভাবে সহযোগিতার জন্য একটি আবেদন করলেও দীর্ঘ ৪ মাস পর তা হারিয়ে গেছে বলে নতুন করে আবারও আবেদন করতে বলেছেন বলে জানিয়েছেন রহিমা খাতুন।

গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনিকে জানালে এমপি সাহেব ঢাকা থেকে ফিরলে একটি আবেদন করতে বলেন, কিন্তু মেহেরপুর-২ আসনের  সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি সাহেব বরাদ্দ নেই বলে জানান।

সাবেক ইউপি সদস্য জাকির হোসেন ও স্হানীয় স্কুল শিক্ষক হাফিজুল ইসলাম এবং প্রতিবেশীদের সহযোগিতায় পোড়া টিন দিয়েই সপ্তাহ খানেক পূর্বে কোনরকম মাথা গোঁজার ঠাঁই দিতে একটি ঘর করে দেওয়া হয়েছে। পাড়া প্রতিবেশীরা কিছু বাঁশ খুটি দিয়ে সহযোগিতা করেছেন।

গাংনী উপজেলা নির্বাহী অফিসারের নিকট নতুন করে আবারও সাহায্যের জন্য আবেদন করা হয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

মেহেরপুর জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী অসহায় রহিমা খাতুনের জন্য একটি ঘরের জন্য।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
স্ত্রীর মর্যাদা পেতে সেনাসদস্যের বিরুদ্ধে গ্রাম আদালতে অভিযোগ
পরের খবর
১৬ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত  আসামির আদালতে আত্মসমর্পণ

আরও পড়ুন

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

  • দর্শনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

  • আলমডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর আহত

  • দামুড়হুদায় পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান