Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

দ্বারা Prothom Rajdhani ২ মার্চ, ২০২৬
২ মার্চ, ২০২৬ 40 দৃশ্যগুলি

 চুয়াডাঙ্গা  প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতি কাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অবৈধ ইঞ্জিনচালিত ‘আলমসাধু’ খাবারের হোটেলের ভেতরে ঢুকে পড়েছে। সোমবার দুপুর আনুমানিক একটি দশ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চালকসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর অভিমুখে যাওয়ার উদ্দেশ্যে মেহেরপুর সড়ক দিয়ে একটি খালি আলমসাধু চুয়াডাঙ্গার দিকে আসছিল। হাতি কাটা (বঙ্গজ পাড়া) এলাকায় পৌঁছালে হঠাৎ স্টিয়ারিংয়ের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে চালক নিয়ন্ত্রণ হারালে দ্রুতগতির যানটি রাস্তার পাশের ‘মোঃ বিপুল হোসেনের হোটেল ও রেস্টুরেন্ট’-এ সজোরে ঢুকে পড়ে। প্রচণ্ড ধাক্কায় হোটেলের টিনের বেড়া, আসবাবপত্র ও মালামাল দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়িটি পাশের একটি ফ্লেক্সিলোডের দোকানেও আঘাত হানে।

আহতরা হলেন—চালক মোঃ রবিন (৩০), পিতা টিপু সুলতান, গ্রাম সাধুবাড়ী; দোকানদার সাজু (৩০), পিতা মোঃ জহুরুল ইসলাম; এবং হোটেল মালিক বিপুল (৪৩), পিতা মোঃ সানোয়ার। স্থানীয়দের ভাষ্য, বিপুল সরাসরি গাড়ির আঘাতে গুরুতর জখম হয়েছেন। সাজুর হাতেও আঘাত লেগেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং চুয়াডাঙ্গা সদর থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলমসাধুটি আটক করেছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে অনিবন্ধিত ও ঝুঁকিপূর্ণ যান চলাচলের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। যান্ত্রিক ত্রুটির কারণে সৃষ্ট এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

আরও পড়ুন

এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • মেহেরপুরে বিএনপির নির্বাচনী অফিসের পাশে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • মেহেরপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফুড ক্যান্টিনের উদ্বোধন

  • মেহেরপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান