Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
জাতীয়টপ নিউজহাইলাইট

স্কুল ছাত্রী বিচার চেয়ে পেলেন আপোষনামা

দ্বারা Prothom Rajdhani ১৯ জানুয়ারি, ২০২২
১৯ জানুয়ারি, ২০২২ 846 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের দিঘলকান্দি গ্রামের মেরিনা নামে ১০ম শ্রেনীর এক স্কুল ছাত্রী অপহরনের বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপার রাফিউল আলমের কাছে আসেন। পুলিশ সুপার প্রয়োজনীয় ব্যবস্থার জন্য মেরিনাকে থানায় পাঠালে। মেহেরপুর সদর থানা থানা তা গুরুত্ব না দিয়ে আসামীকে ডেকে আপোষনামা লিখে দিলেন।
গত সোমবার মেরিনা ও তার পরিবার মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলমের কার্যলয়ে হাজির হয়ে মৌখিক ভাবে অভিযোগ দায়ের করে। এরপর পুলিশ সুপার ঘটনা শুনে মেহেরপুর সদর থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য নির্দেশ দেন। মেহেরপুর সদর থানা থেকে এস আই আব্দুল মতিনকে ঘটনার তদন্ত ভার দেওয়া হয়। এরপর এস আই আব্দুল মতিন বিষয়টি তদন্তে যান। কিন্তু তিনি এরপর দু পক্ষকে মেহেরপুর থানায় ডেকে আপোষনামা করান। তবে এসআই আব্দুল মতিন থানায় আপোষের সময় স্বীকার করেন আভিযুক্তরা কোন ভাবে দায় এড়াতে পারেন না। মেরিনা ও তার পরিবার বাড়ি থেকে বের হতে পারছেনা।
ভুক্ত ভুগী স্কুল ছাত্রী মেরিনা জানান, গত ৩ মাস আগে আমি আমার (মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়) স্কুল থেকে বাড়ি ফেরার পথে বর্শিবাড়িয়া গ্রামের মৃত বাবুলের ছেলে সজীব সহ তার দলবল পথ আটকিয়ে আমাকে আজ্ঞান করে তুলে নিয়ে যায়। এর পর আমার জ্ঞান ফিরলে একটি বাড়িতে দেখতে পায়। সেখানে সজিবসহ তার দলবল আমাকে ভয় ভিতি দেখিয়ে কাজি অফিসে নিয়ে যায়। কাজি অফিস নেবার পরে আমি চিৎকার করি। এলাকার মানুষ জন জড় হয়। তখন ঘটনা খুলে বললে এলাকাবাসী আমাকে উদ্ধার করে। এরপর আমার বাবাকে খবর দিয়ে ডেকে এনে তার হাতে তুলে দেন। সেই থেকে আমি সহ আমার পরিবারকে সজিবও তার লোক জন হুমকী ধামকী দিয়ে আসছে। গত শনিবার সন্ধ্যায় আমার চাচা সুজন আলী সজিবকে ডেকে এসব করতে নিষেধ করে। এতে সজিব ও তার লোক জন ক্ষিপ্ত হয়ে সুজন আলীকে ঘরের মধ্যে আটক করে ৪ ঘন্টা নির্যাতন করে। এ বিষয়ে আমি পুলিশ সুপারের সাহায্য চাইলে তিনি থানায় পাঠান। থানায় অভিযোগ দিয়ছি কিন্ত অভিযুক্তদের ডেকে অপোষ করে দিয়েছে। আমরা গরিব ও দুর্বল তাই আমাদের এটা মেনে নিতে হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা খান বলেন, মেরিনা ও সজিবের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিলো। পরবর্তিতে তারা বিয়ে করতে যায়। বয়স না হবার কারনে কাজি অফিস থেকে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়। পরবর্তিতে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। একে অপরকে হুমকী ধামকি দেয়। এতে মেয়ে মেহেরপুর থানায় একটা অভিযোগ দায়ের করে। পরে গতকাল সোমবার গ্রামের লোকজন এসে আপোষ মিমাংসা করে নিয়ে যায়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুর সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
পরের খবর
বাচেনা খাতুনের পেটে কাঁচি রাখার ঘটনা তদন্তের নির্দেশ আদালতের

আরও পড়ুন

দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • দামুড়হুদায় নিখোঁজ নারীর হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • গাংনীতে যশোর অঞ্চলে টেকসই কৃষি প্রকল্পে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত

  • মেহেরপুরের গাংনী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যুবদলের হট্টোগল

  • স্টিয়ারিং ছিঁড়ে হোটেলে ঢুকল আলমসাধু, আহত তিন

  • এনজিও কর্মি থেকে কোটিপতি অনলাইন জুয়ার মাষ্টার মাইন্ড পলাশ

  • মেহেরপুরে মাদক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ‘ষড়যন্ত্র’ দাবি স্থানীয়দের

  • মেহেরপুরে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান