Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

সড়ক দুর্ঘটনায় গহরপুরের মাহবুব নিহত

দ্বারা Prothom Rajdhani ১৮ মে, ২০২২
১৮ মে, ২০২২ 460 দৃশ্যগুলি

নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুর থেকে মাইক্রোবাসযোগে রাজশাহী যাওয়ার পথে নাটোরের বরাইগ্রামে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মে), ভোর ৪ টার দিকে নাটোরের বরাইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের কয়েন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মাইক্রোবাস চালক চুয়াডাঙ্গার তালতলা পশুরহাট এলাকার আছের উদ্দিনের ছেলে মনিরুজ্জামান (৪৫) ও মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুর গ্রামের মৃত আদম আলী মাস্টারের ছেলে আল মাহবুব (৩৮) নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন নিহত মাহবুবের আরও ৩ বন্ধু। তবে আহতদের বাড়ি চুয়াডাঙ্গা হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি।
নিহত মাহবুবের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টার দিকে ভারতে চিকিৎসা সেবা নেওয়ার জন্য রাজশাহীতে ভিসার মেয়াদ বাড়ানোর উদ্দেশ্যে বন্ধুদের সঙ্গে নিয়ে গহরপুর থেকে মাইক্রোবাসযোগে যাচ্ছিলেন ক্যান্সারে আক্রান্ত মাহবুব।
কুষ্টিয়া ছাড়িয়ে নাটোরের বরাইগ্রাম উপজেলার কয়েন এলাকায় পৌঁছলে পঞ্চগড় থেকে পাবনাগামী একটি বালি বোঝায় ট্রাক দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটিকে। এতে ড্রাইভার ও মাহবুব নিহত হন।
মাইক্রোবাসে মাহবুবের সঙ্গে থাকা তার বন্ধু কান্নাজড়িত কন্ঠে বলেন, বরাইগ্রামের কয়েন এলাকায় পৌঁছলে একটি বেপরোয়া ঘাতক ট্রাক আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ড্রাইভার মনিরুজ্জামান নিহত হন।

উল্লেখ্য, প্রায় ২০ বছর পূর্বে মাহবুবের বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। গতবছর তার ছোট ভাই ও ভাইয়ের বউ সড়ক দুর্ঘটনায় নিহত হন।
অবশেষে মাহবুবের মৃত্যু যেন মেনে নিতে পারছেন না এলাকাবাসী।
মৃত্যুকালে মাহবুব মা, স্ত্রী ও দু’টি সন্তান রেখে যান। বিকেল সাড়ে ৪ টার দিকে গহরপুর গোরস্থানে মাহবুব কে দাফন করা হয়।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনীর কলেজ পড়ুয়া মেয়ে কুষ্টিয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা
পরের খবর
গাংনীতে ৭০বোতল ফেন্সিডিলসহ আটক ১

আরও পড়ুন

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

  • আলমসাধুর ধাক্কায় দুই শিশু আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান