Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজফোকাসস্থানীয়হাইলাইট

মেহেরপুর সদর উপজেলা উপনির্বাচনে সাংবাদিক নিশান সাবেরসহ সকল প্রার্থী বৈধ

দ্বারা Prothom Rajdhani ৩০ জুন, ২০২২
৩০ জুন, ২০২২ 443 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি (৩০.০৬.২২) :
মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার।
আজ বৃহস্পতিবার (৩০জুন) বেলা ১১ টার দিকে আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সবগুলো মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছার।
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনের প্রার্থীরা হলেন, মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক এজিএস শামিম উদ্দিন। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় পরিষদের সদস্য, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অরণি থিয়েটারের সভাপতি ও মেহেরপু রিপোর্টার্স ক্লাবের আহবায়ক সাংবাদিক নিশান সাবের, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, সাবেক ইউপি সদস্য আলফাজ উদ্দিন ।
উল্লেখ্য, মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান পদ থেকে মোমিনুল ইসলাম পদত্যাগ করে নবগঠিত বারাদী ইউনিয়ন পরিষদের নির্বাচন করে। ফলে সদর উপজেলা পরিষদের এই ভাইস চেয়ারম্যানের পদটি শুণ্য হয়। শুণ্যপদ পুরণের জন্য নির্বাচন কমিশন আগামী ২৭ জুলাই এই পদের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগামী ৭ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
উপজেলা পরিষদের উপনির্বাচনটিও ইভিএমে হবে বলে জানান তিনি। নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুস্ঠ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
বন্যার্তদের সহযোগিতায় লাখ টাকা দিলো শিক্ষার্থীরা
পরের খবর
কাথুলি ইউনিয়নে টিসিবি পণ্য নিতে উপচে পড়া ভিড়, অসুস্থ তিন নারী

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান