Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
টপ নিউজস্থানীয়

মেহেরপুর বড় বাজারে মূল্য তালিকা না থাকায় গ্যাস ব্যবসায়ীকে জরিমানা

দ্বারা Prothom Rajdhani ৮ জানুয়ারি, ২০২৬
৮ জানুয়ারি, ২০২৬ 367 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর শহরের বড় বাজারে গ্যাসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে বড় বাজার এলাকায় অবস্থিত মিল্টন ট্রেডার্সে অভিযান চালিয়ে দোকানটির মালিক মিল্টনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির আনসারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দোকানে গ্যাসের মূল্য তালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় এই জরিমানা আরোপ করা হয়। অভিযানের সময় বড় বাজারের অন্যান্য গ্যাস বিক্রয় কেন্দ্রও তদারকির আওতায় আনা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে কিংবা ভোক্তা অধিকারবিরোধী কোনো কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

ভোক্তা পর্যায়ে স্বচ্ছতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
মেহেরপুরে বিদেশি পিস্তল ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলিসহ আটক-১
পরের খবর
মেহেরপুর শহরে অভিনব কায়দায় দুই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা প্রতারণা

আরও পড়ুন

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

  • মুজিবনগর দিবসে স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন

  • মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • মেহেরপুরে বিদ্যালয় ভবনে আটকা পড়া শিক্ষার্থী স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান