Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
Prothom Rajdhani
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • স্থানীয়
  • অর্থ বাণিজ্য
  • আন্তর্জাতিক
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • অন্যান্য
    • চাকরি
    • শিক্ষা
    • রকমারি
    • শিল্প ও সাহিত্য
অন্যান্যখেলাটপ নিউজস্থানীয়হাইলাইট

মেহেরপুর এম কে এস পি ক্রিকেট দল জয়ের ধারা অব্যাহত রেখেছে।

দ্বারা Prothom Rajdhani ২২ ডিসেম্বর, ২০২১
২২ ডিসেম্বর, ২০২১ 920 দৃশ্যগুলি

মেহেরপুর প্রতিনিধি;

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবি’র উদ্যোগে নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত একাডেমি কাপ ক্রিকেট টুর্ণামেন্টে মেহেরপুর এম কে এস পি ক্রিকেট দল জয়ের ধারা অব্যাহত রেখেছে। বুধবার অনুষ্ঠিত মেহেরপুর এম কে এস পি ও খুলনা এভারগ্রীন ক্রিকেট একাডেমির মাঝে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর এম কে এস পি খুলনা এভারগ্রীন ক্রিকেট একাডেমিকে  ২ উইকেটে পরাজিত করে। টস জিতে মেহেরপুর এম কে এস পি প্রতিপক্ষ খুলনা এভারগ্রীন ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে  খুলনা এভারগ্রীন ক্রিকেট একাডেমির খেলোয়াড়রা মেহেরপুরে এমকেএসপি’র বোলারদের তোপের মুখে ৩৬ ওভারে মাত্র ৮৯ রান করে সবাই আউট হয়ে যায়। মেহেরপুরের পক্ষে ইউসুফ, ওমর, রিদওয়ান ও সেলিম দুটি করে এবং মাসুম একটি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে মেহেরপুর  এম কে এস পি  ৩২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রিসান দলের পক্ষে অপরাজিত ২২ রান করেন। এদিকে এর আগে মেহেরপুর  এম কে এস পি তাদের প্রথম খেলায় যশোর ক্রিকেট একাডেমি কে পরাজিত করে।



শেয়ার করুন
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী খবর
গাংনী উপজেলার নব-নির্বাচিত  মেম্বারদের শপথ গ্রহণ।
পরের খবর
মুজিবনগর উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ।

আরও পড়ুন

মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

জনপ্রিয় খবর

  • পাঁচ কেজি গাঁজা সহ কুতুবপুর ইউনিয়নের সাবেক মেম্বার  সোহেল  আটক

  • মেহেরপুরে নৌকা ছেড়ে ট্রাকে উঠার হিরিক

  • মেহেরপুরের সাহসী ভাষা সৈনিক আওলাদ হোসেন

  • মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

  • মেহেরপুরে এস এস সি ব্যাচ -৯৩ ও ৯৫ এর ইফতার মহাফিল

সর্বশেষ

  • মেহেরপুরে আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • অফিসের ৩৪ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন, বিআরডিবি মাঠ কর্মীর বিরুদ্ধে মামলা

  • মেহেরপুর বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরমের বিজয়

  • মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

  • মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • হামের উপসর্গ নিয়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

  • গণভোট বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

প্রথম রাজধানী

হোটেল বাজার মোড়, মেহেরপুর।
ফোন: +8801714938647
ইমেইল prothomraj@gmail.com

প্রকাশক ও সম্পাদক

সম্পাদক: মাহবুবুল হক পোলেন
ব্যবস্থাপনা সম্পাদক: মকিদুর রহমান
বার্তা সম্পাদক: মিজানুর রহমান অপু
ফোন: +8801714938647
ইমেইল: prothomraj@gmail.com

ফেসবুকে ফলো করুন

Facebook
  • Facebook
  • Twitter
  • Instagram

ফোনঃ +৮৮০১৭১৪৯৩৮৬৪৭ | ইমেইলঃ prothomraj@gmail.com

স্বত্ত্বাধিকারী ২০২৩ প্রথম রাজধানী। সমস্ত অধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতায়ঃ দেশি হোস্টিং।


উপরে ফিরে যান